রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
দেশজুড়ে
বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম, সম্পাদক জাফর
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:১৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট আবুল কালাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট মো. আবু জাফর।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা বারের অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়। 

নির্বাচনে ৬২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইলিয়াছুর রহমান পেয়েছেন ৬০ ভোট। 

৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আবু জাফর একই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোর্শেদ আলম পেয়েছেন ৫০ ভোট। 

এছাড়া সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দীন কাদের চৌধুরী প্রিন্স, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট শাহনেওয়াজ চৌধুরী নির্বাচিত হয়েছেন। 

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বাসিং থোয়াই মার্মা, আইটি সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক ছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন রাজীব চন্দ্র, উসাই মার্মা, আবদুল্লাহ আল মামুন মুন্না। 

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উম্যাচিং মার্মা বলেন, “বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১২৬ জন ভোটার রয়েছে। এর মধ্যে ১২২জন ভোট প্রদান করেছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিতরা ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।”

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় আইনজীবী সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এর আগে জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন আ্যডভোকেট আবুল কালাম ও সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট আবু তালেব।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান আইনজীবী সমিতি   বান্দরবান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close