শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সাতকানিয়ায় টপসয়েল কাটায় পাঁচ লাখ জরিমানা
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:২৯ পিএম
আব্দুল মোমেন

আব্দুল মোমেন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যৌথ অভিযানে কৃষিজমির টপসয়েল কাটায় আব্দুল মোমেন (৩৭) নামের ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আব্দুল মোমেনের বাড়ি সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়া পাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার ছেলে।

জানা যায়, চট্টগ্রাম জেলা বিশেষ শাখার (ডিএসবি) তথ্যের ভিত্তিতে প্রতিদিন মাটি খেকোরা রাতের আঁধারে কৃষিজমির টপসয়েল কেটে ইটভাটায় সরবরাহ করে। এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ টিম উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত আব্দুল মোমেনকে আটক করা হয়। 

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসানকে জানানো হয়। পরবর্তী তার নির্দেশনা অনুযায়ী, মোমেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’-এর ১৫ (১) ধারায় ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

অভিযানে পুলিশের উপস্থিতির টের পেয়ে ঘটনাস্থলে দুইটি এস্কেভেটর রেখে চাবি নিয়ে চালক পালিয়ে যায়। এরপর সেগুলো বিকল করে দেওয়া হয়।

সামছুজ্জামান বলেন, ‘আব্দুল মোমেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘ঘটনাস্থল থেকে আব্দুল মোমেনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন। কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান চলবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাতকানিয়া   টপসয়েল   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close