শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
দুর্গম সীমান্তবর্তী দোপানীছড়ায় বিজিবির চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানে বিজিবির রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) ব্যবস্থাপনায় মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্তের নেতৃত্বে অধীনস্থ দোপানীছড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী দোপানীছড়া পাড়ায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বান্দরবানের রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) উদ্যোগে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার মান্তবর্তী দুর্গম দোপানীছড়ায় গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে এই মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। 

সম্প্রতি পাহাড়ী এলাকায় চর্ম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চর্ম রোগের ও চিকিৎসা দেওয়া হয় মেডিকেল ক্যাম্পেইনটিতে।

মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় গরীব ও অসহায় পাহাড়ি নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধসহ মোট ২৫ জনকে বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এ সময় তিনি স্থানীয় শিশুদের মাঝে উপহার সামগ্রীও বিতরণ করেন।

বান্দরবানের রুমা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. তাওকীর আহমেদ বলেন, ‘সীমান্তবর্তী পাহাড়ী এলাকার বাসিন্দারা এখনো উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এরই প্রেক্ষিতে মানবিক দায়িত্ববোধ থেকে রুমা ব্যাটালিয়ন সীমান্তের দুর্গম অঞ্চলে নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। রুমা ব্যাটালিয়ন ইতোপূর্বেও স্থানীয় জনগণের কল্যাণে নানা মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দুর্গম সীমান্তবর্তী দোপানীছড়া   বিজিবির চিকিৎসা সেবা   ওষুধ বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close