রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
আদালত চত্বর থেকে নবমুসলিমকে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:৪৭ এএম আপডেট: ০১.০৪.২০২৬ ৯:৪৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ থেকে আব্দুর রহমান নামে এক নবমুসলিম যুবককে অপহরণের ৫ ঘণ্টা পর ভালুকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসের সামনে থেকে তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। আব্দুর রহমান (পূর্বের নাম শঙ্কর চন্দ্র দাস), তিনি ফুলবাড়িয়া উপজেলার কুশমাইলের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর শঙ্কর চন্দ্র দাস এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে আব্দুর রহমান নাম ধারণ করেন। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিবাহ করে স্বাভাবিক জীবনযাপন করছিলেন।

তবে তার প্রথম স্ত্রী রিয়া রাণি বর্মন জেলা লিগ্যাল এইড অফিসে একটি পারিবারিক অভিযোগ দায়ের করলে মঙ্গলবার দুপুরে সেই মামলার শুনানিতে হাজিরা দিতে আসেন আব্দুর রহমান। হাজিরা শেষে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আদালত ভবন থেকে বের হওয়ার সময় ওত পেতে থাকা একদল লোক একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অপহরণের সময় তার প্রথম স্ত্রী ও তার আত্মীয়-স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর ময়মনসিংহ সদর থানা পুলিশ তাৎক্ষণিক তৎপরতা শুরু করে এবং পার্শ্ববর্তী ভালুকা থানায় বার্তা পাঠায়।

পরে পুলিশি তৎপরতায় সন্ধ্যা ৭টার দিকে ভালুকা বাজার রায় মার্কেটের পাশ থেকে অপহৃত আব্দুর রহমানকে ভালুকা মডেল থানা পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ সদর থানায় হস্তান্তর করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অপহরণের সংবাদ পাওয়ার পর ভালুকা মডেল থানা পুলিশ সম্ভাব্য স্থানে অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে ভালুকা বাজার রায় মার্কেটের পাশ থেকে ভিকটিম আব্দুর রহমানকে উদ্ধার করে। পরে তাকে নিরাপদ হেফাজতে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আদালত চত্বর   নবমুসলিম   অপহরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close