সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
জাতীয়
ঝড় ‘এরমিনিও’
গ্রিস প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সতর্কবার্তা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:৩২ এএম আপডেট: ০১.০৪.২০২৬ ১০:৩৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী কয়েকদিন গ্রিসে শক্তিশালী ঝড় ‘এরমিনিও’র প্রভাবে বিরূপ আবহাওয়া বিরাজ করার আশঙ্কা রয়েছে। এমন প‌রি‌স্থি‌তি‌তে গ্রিসে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক ক‌রে‌ছে বাংলাদেশ দূতাবাস এথেন্স।

গ্রিসের স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) রা‌তে এথেন্সের বাংলা‌দেশ দূতাবাস এক সতর্কবার্তায় প্রবাসী‌দের নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করার অনু‌রোধ ক‌রেছে।

দূতাবাস ব‌লে‌ছে, গ্রিসে একটি শক্তিশালী ঝড় ‘এরমিনিও’র প্রভাবে আগামী কয়েকদিন দেশব্যাপী বিরূপ আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

মূল সতর্কতা : বুধবার (১ এপ্রিল) থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি, বজ্রসহ ঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে। বিশেষ করে আত্তিকা (এথেন্সসহ), থেসালি, সেন্ট্রাল গ্রিস, ইভিয়া, পেলোপনেস এবং ডোডেকানিজ দ্বীপপুঞ্জ এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে হঠাৎ বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। কিছু এলাকায় ঝোড়ো বাতাস (৮–১০ বিউফোর্ট) এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বুধবারে সবচেয়ে তীব্র হতে পারে এবং বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঝুঁকিপূর্ণ সময় : বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ হতে পারে, বিশেষ করে এথেন্স অঞ্চলে।

সতর্কতামূলক নির্দেশনা

• অপ্রয়োজনীয় বাইরে যাওয়া পরিহার করুন।
• বজ্রপাতের সময় খোলা জায়গা ও গাছের নিচে অবস্থান করবেন না।
• নিচু এলাকা, নদী বা খাল সংলগ্ন স্থানে অবস্থান এড়িয়ে চলুন।
• যানবাহন চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।
• জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  এরমিনিও   সতর্কবার্তা   প্রবাসী বাংলাদেশি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close