রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:৫২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উজ্জল কর্মকার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় মিজান, শামীম ও ফিরোজ গাজী নামে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উজ্জল কালাইয়া ইউনিয়নের অজিত কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কৃষক ফিরোজ গাজী ওই জমিতে তরমুজ চাষ করেন। কিন্তু শুরু থেকেই ওই জমি নিজের বলে দাবি করেন নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মিজানুর নামের এক ব্যক্তি।

বিকেলে ফিরোজ গাজী ওই ক্ষেত থেকে তরমুজ কাটা শুরু করলে মিজানুর ৮ থেকে ১০ জন লোক নিয়ে গিয়ে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে তার ডাকচিৎকারে স্বজনরা এগিয়ে এলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় গুরুতর আহত হন মিজানুর, তার সঙ্গী উজ্জল ও শামীম। পরে রাত আটটার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জমি   বিরোধ   সংঘর্ষ   নিহত ১  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close