শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
হোমনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলায় অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে হোমনা থানাধীন ২ নম্বর ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার ভূইয়া বাড়ি কবরস্থানের সামনে কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোসলেহ উদ্দিন সঙ্গীয় এএসআই আল আমিন ও পুলিশের একটি টিম ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উক্ত স্থানে এক ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে।

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।

আটক ব্যক্তি মো. মনির হোসেন (৩৮)। তিনি কুমিল্লার হোমনা উপজেলার ২ নম্বর ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ইউনুছ মিয়া এবং মাতার নাম হাসোয়ারা বেগম।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলিভর্তি ম্যাগাজিন এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হোমনা থানা পুলিশ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হোমনা   বিদেশি পিস্তল   যুবক গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close