শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:২০ পিএম

কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলায় সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজনসহ মোট ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে দেবপুর এলাকার নুরজাহান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ আব্দুল মমিন।

পুলিশ ও নিহতের ছেলে রাকিবুল ইসলাম নাহিদের বরাতে জানা যায়, কুমিল্লা থেকে দেবিদ্বারগামী একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিতে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে হুমায়ুন কবির মারা যান। নিহত হুমায়ুন কবির দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন—নিহতের স্ত্রী মাকসুদা বেগম (৪৫), ছেলে রাকিবুল ইসলাম নাহিদ (২৫), আজিমুল ইসলাম (৩০), লাভনী আক্তার (২২), আসিকুল ইসলাম (৩৫) এবং সিএনজি চালক আতিকুল ইসলাম। তাদের কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। তবে হেলপার রাহিম (১৪) কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চালকের পরিবর্তে হেলপারই পিকআপটি চালাচ্ছিল এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ আব্দুল মমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি যানবাহন উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নেতা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close