শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
আগৈলঝাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণের দাবি
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি অরক্ষিত পুকুর পানিতে টইটুম্বুর অবস্থায় রয়েছে, যা শিশুদের জন্য বিপজ্জনক। পূর্ব দিকে রয়েছে ব্যস্ততম চেংঙ্গুটিয়া-রান্তা সড়ক, যেখানে গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই এবং সতর্কীকরণ চিহ্নও অনুপস্থিত।

স্থানীয় বাসিন্দারা জানান, এই পরিস্থিতিতে বিদ্যালয়টি মরণফাঁদের মাঝামাঝি অবস্থানে রয়েছে। শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সীমানা প্রাচীর ও গেট নির্মাণ করা জরুরি। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

অভিভাবক কহিনুর বেগম বলেন, “প্রতিদিন শিশুরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পুকুরের পাশে কোনো বেড়া না থাকায় আমরা সবসময় আতঙ্কে থাকি।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল হাওলাদার জানান, বিষয়টি গুরুত্ব বিবেচনা করে দু’বছর আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।

এলাকাবাসী আশা করছেন, যথাযথ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এবং শিশুদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক বিদ্যালয়   সীমানা প্রাচীর   নির্মাণের দাবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close