শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে দুর্ধর্ষ চুরি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল আনুমানিক ৫টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মী সুজনের বাসায় এই চুরির ঘটনা ঘটে। চোরচক্র ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্রসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী সুজন জানান, প্রতিদিনের মতো তিনি কর্মস্থলে ছিলেন। বিকাল ৫টার দিকে ঘরে ফিরে দেখেন দরজার তালা ভাঙা এবং ঘরের ভেতরের আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। চোরচক্র ঘর থেকে একটি গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, আলমারিতে থাকা কাপড়-চোপড় এবং প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে যায়।

সুজনের দাবি অনুযায়ী, চোরচক্র প্রায় ২০,০০০ (বিশ হাজার) টাকার মালামাল এবং ঘরে থাকা নগদ ২,০০০ (দুই হাজার) টাকা লুট করে নিয়ে গেছে। একজন স্বল্প আয়ের আউটসোর্সিং কর্মীর পক্ষে এই ক্ষতি কাটিয়ে ওঠা অত্যন্ত কষ্টসাধ্য বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এবং সরকারি কোয়ার্টারের ভেতরে এমন চুরির ঘটনায় অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। দিনের আলোতে এমন চুরির ঘটনা স্থানীয় নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে।

ভুক্তভোগী সুজন এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্য কমপ্লেক্স   কোয়ার্টার   দুর্ধর্ষ চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close