শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জ্বালানি সংকটের মধ্যেও কাপাসিয়ার স্বস্তি মোল্লা ফিলিং স্টেশন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের বিভিন্ন জেলার নানা এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট ও রেশনিং (সীমাবদ্ধ পরিমাণ) ব্যবস্থা চলমান থাকলেও উপজেলা পর্যায়ে সরবরাহ ব্যবস্থা এখনো কিছুটা সচল রয়েছে। এরই মধ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলার মোল্লা ফিলিং স্টেশন নিয়মিতভাবে জ্বালানি সরবরাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্টেশনটি নির্ধারিত নিয়ম মেনে সীমিত পরিসরে হলেও গ্রাহকদের মধ্যে তেল বিতরণ করছে। এতে করে আশপাশের এলাকার মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বিশেষ করে মোটরসাইকেল চালকরা এই স্টেশনটির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। 

স্থানীয় এক মোটরসাইকেল চালক জানান, অনেক জায়গায় ঘুরেও তেল পাওয়া যায় না। কিন্তু এখানে এসে অন্তত কিছুটা তেল পাওয়া যাচ্ছে, এতে আমাদের চলাচল চালিয়ে যেতে পারছি।

আরেকজন চালক বলেন, ‘রেশনিং থাকলেও নিয়মিত তেল পাওয়া যাচ্ছে, এটাই বড় কথা। না হলে কাজ করা একেবারেই বন্ধ হয়ে যেত।’

স্থানীয় বাসিন্দারাও জানান, অন্যান্য এলাকায় তেলের সংকট তীব্র হলেও মোল্লা ফিলিং স্টেশন থেকে নিয়মিত জ্বালানি পাওয়া যাচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close