সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      
জাতীয়
আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের অধিবেশনে সরাসরি সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১ এপ্রিল) কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

বাংলাদেশ সংসদ সচিবালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করতে এই প্রশ্নোত্তর পর্ব চালু করা হয়েছে। এতে সংসদ সদস্যরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করতে পারবেন।

এর আগে, সংসদে প্রধানমন্ত্রীর জন্য একটি নির্দিষ্ট দিনে প্রশ্নোত্তর পর্ব চালুর প্রস্তাব উত্থাপন করা হয়। বুধবারের মুলতবি অধিবেশনে এক সংসদ সদস্য এ প্রস্তাব দেন। 

প্রস্তাবে উল্লেখ করা হয়, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন বিশেষ করে বুধবার প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ রাখা হলে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে।

সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি রেফার করার নির্দেশ দেন এবং এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যরা। 

তাদের মতে, এতে সংসদের কার্যক্রমে গতি আসবে, স্বচ্ছতা বাড়বে এবং জনগণের কাছে জবাবদিহিতা আরও নিশ্চিত হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সংসদ   প্রশ্নোত্তর পর্ব   প্রধানমন্ত্রী তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close