শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুদ করায় ম্যানেজারকে কারাদণ্ড
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ করার অপরাধে সজিব কুমার কপালি লিটন নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন।

অভিযুক্ত লিটন উপজেলার মেসার্স এআর ফিলিং স্টেশনের ম্যানেজার। 

জানা যায়, ‘মেসার্স এআর ফিলিং স্টেশন’ অবৈধভাবে ডিজেল মজুদ করেছেন এমন সংবাদ পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেয়ে ম্যানেজার সজিব কুমার কপালি লিটনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং ৫২০ লিটার ডিজেল জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই সেখানে এভাবে তেল মজুদ করে রাখা হচ্ছিল। পরে লিটনকে ভালুকা মডেল থানার পুলিশ আদালতে সোপর্দ করেন এবং জব্দকৃত ৫২০ লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে এসএনএস সিএনজি ফিলিং স্টেশনের মাধ্যমে ৫৩,২০০ টাকায় বিক্রয় করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রিট ও নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানার মোড় সংলগ্ন বাগারপাড়ায় অবস্থিত ‘মেসার্স এআর ফিলিং স্টেশনে’ অভিযান পরিচালনা করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দকৃত জ্বালানি বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগার জমা দেওয়া হয়েছে। 

তাছাড়া বর্তমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   ডিজেল মজুদ   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close