শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে আলোচিত স্কুলছাত্র হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:৫১ পিএম
মারুফ ও জুয়েল মিয়া

মারুফ ও জুয়েল মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ মিয়া হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি মো. মারুফ (২৪) ও মো. জুয়েল মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ভুনবীর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— উপজেলার ভূনবীর ইউনিয়নের আশিারকুল গ্রামের মো. ছুরত আলী ওরফে ছুরকের ছেলে মারুফ মিয়া ও একই ইউনিয়নের বাদে আশিারকুল গ্রামের তোরাব মিয়ার ছেলে জুয়েল মিয়া।
 
বুধবার (১ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘‘প্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে কিশোর জুনায়েদ হত্যা মামলায় জড়িত দুই আসামিকে উপজেলার ভুনবীর এলাকা থেকে গ্রেপ্তার করে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিম জুনায়েদের ব্যবহৃত মোবাইলের সিম উদ্ধার করা হয়। মামলার তদন্তের স্বার্থে অন্যান্য তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না।’’

বুধবার দুপুরে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি জহিরুল ইসলাম মুন্না।

এর আগে মঙ্গলবার জুনায়েদ হত্যার ঘটনায় ভিকটিমের মা ইয়ারুন নেছা শ্রীমঙ্গল থানায় নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। 

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল    স্কুলছাত্র    হত্যা    মামলা    আসামি    গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close