রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু কাল      ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      
দেশজুড়ে
টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পারিবারিক কলহের জেরে গাজীপুরের টঙ্গীতে স্বামী দুলাল হোসেন রকি (৩৫) এর গোপনাঙ্গ কেটে নিয়ে টঙ্গী পূর্ব থানায় হাজির হয়েছেন তার স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক (২৫)।

বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে থানা পুলিশ গুরুতর আহত ভুক্তভোগী রকিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

আহত দুলাল হোসেন রকি মরকুন টেকপাড়া এলাকার আলী আজগরের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। 

পুলিশ হেফাজতে থাকা রকির স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক নরসিংদী জেলার রায়পুরা থানার বগারগুত গ্রামের জাকারিয়া ইসলামের মেয়ে। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র দাম্পত্য কলহ বিরাজ করছিল। ঘটনার দিন রাতে এসব বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরে স্বামী রকি ঘুমিয়ে পরলে মধ্যরাতে ধারালো ছুরি দিয়ে তার গোপনাঙ্গ কেটে নেয়। এ সময় রকির আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রক্তমাখা ছুরি ও কাটা গোপনাঙ্গ নিয়ে থানায় হাজির হয়। 

পরে পুলিশ গুরুতর আহত রকিকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশংকাজনক অবস্থায় আছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘চাঞ্চল্যকর এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close