শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নবীনগরে দুই তরুণের মরদেহ উদ্ধার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
বুধবার (১ এপ্রিল) উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ।
 
নিহতরা হলেন—নবীনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর-মনতলা গ্রামের বাদল বর্মনের ছেলে আশিক বর্মন (১৬) ও হেশপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে আতিক ইসলাম (১৯)। 

এ ঘটনায় আশিক বর্মনের পিতা নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আশিক বর্মন পেশায় একজন অটোবাইক চালক। সে মঙ্গলবার রাতে জরুরি কাজে ঘরের বাইরে যায়, রাতে আর বাড়িতে ফেরেনি। পরে বুধবার সকালে তার বাড়ি সংলগ্ন আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা।

অন্যদিকে আতিক ইসলাম ঈদুল ফিতরের পর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও পাওয়া যায়নি। বুধবার সকালে তার বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, ‘‘পৃথক পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  নবীনগর    মরদেহ    উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close