শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
পোরশায় স্বামীর হাতে স্ত্রী খুন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত করে স্ত্রী মজিনা খাতুন রূপসীকে (২৬) হত্যা করেছেন তার স্বামী আব্দুল মোকিম। 

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার নিতপুর শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
 
ঘাতক আব্দুল মোকিম ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অলীদের ছেলে। স্ত্রী মজিনা খাতুন রূপসী একই এলাকার মশিউর রহমান গোধার মেয়ে।
 
জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাড়িতে নিজেদের পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আব্দুল মোকিম হাতের কাছে থাকা প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত করে তার স্ত্রী মজিনা খাতুন রূপসীকে হত্যা করেন। 

এলাকাবাসী জানতে পেরে ঘাতক স্বামী আব্দুল মোকিমকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। 

এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘আমরা লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণ করছি।’’

কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  পোরশা    স্বামী    স্ত্রী    খুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close