শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
পত্নীতলায় পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:৪২ পিএম আপডেট: ০১.০৪.২০২৬ ৬:৪৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর পত্নীতলা উপজেলায় পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী মোজাফফর উদ্দীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
 
বুধবার (১ এপ্রিল ) দুপুরে উপজেলার নজিপুর-নওগাঁ সড়কের সোনাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাফফর উপজেলার নজিপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নাদৌড় গ্রামের আযেজ উদ্দীনের ছেলে।   
 
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মোজাফফর তার নিজ গ্রাম নাদৌড় থেকে সাইকেল নিয়ে নজিপুরের উদ্দেশ্যে রওয়ানা হোন। সোনাপুকুর এলাকায় পৌঁছালে মহাদেবপুরের দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হোন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারে পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা    পিকআপ    দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close