রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:২৯ পিএম আপডেট: ০১.০৪.২০২৬ ৭:৪১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) সকালে মহাসড়কের পদুয়া এলাকায় ও দুপুরে চৌদ্দগ্রাম বাজারে এসব দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের গাংড়া এলাকায় ময়নামতি ফিলিং স্টেশনের বিপরীত পাশে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক গাড়ি থেকে নেমে ত্রুটি দেখার সময় একই দিকে যাওয়া অন্য একটি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত ওমর ফারুক নোয়াখালী জেলার সেনবাগ থানার চাপালিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে।

অন্যদিকে, দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চৌদ্দগ্রাম বাজারে জনতা ব্যাংকের সামনে রাস্তা পারাপারের সময় হাজেরা বেগমকে (৭০) একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত হাজেরা বেগম পৌরসভার রামচন্দ্রপুর গ্রামের মৃত মদোর আলীর স্ত্রী।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম    দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close