শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
ভাঙ্গায় চার বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেপ্তার এক
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম আপডেট: ০১.০৪.২০২৬ ৭:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রেমিকাকে ডেকে নিয়ে ফসলি মাঠে চার বন্ধু মিলে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত নাহিদ ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

সোমবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের ফসলি মাঠে এই গণধর্ষণের শিকার হোন ওই নারী।

গ্রেপ্তার নাহিদ কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের শাহীন ফরাজির ছেলে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘‘আজ বুধবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে ৯৯৯’-এ কল পেয়ে আমরা জানতে পারি যে, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে একটি মেয়েকে আটকে রাখা হয়েছে। পরে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।’’ 
 
তিনি আরও বলেন, ‘‘মেয়েটি পুলিশকে জানান, চার যুবক নাহিদ, সাদ্দাম, নাজমুল ও নুর আলম তাকে ফসলের মাঠে নিয়ে গিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে। এ সময় তার সাথে থাকা এক জোড়া স্বর্ণের দুল ও নগদ ৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় তারা।’’

‘‘পরে মেয়েটিকে ভাঙ্গা থানায় নিয়ে আসার পর সে মামলা দায়ের করে। এরপর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গণধর্ষণের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নাহিদ নামের একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা    প্রেমিকা    ধর্ষণ   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close