রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
দেশজুড়ে
জলের নিচে স্কুলের মাঠ, সংস্কারের উদ্যোগ প্রশাসক মামুনের
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:৫২ পিএম আপডেট: ০১.০৪.২০২৬ ৮:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জলের নিচে স্কুলের মাঠ। মাঠে খেলাধুলা করা তো দূরের কথা, এই জল ডিঙিয়ে ক্লাস শেষে শিক্ষার্থীদের বাড়ি ফিরতে হয়। বছরের প্রায় নয় মাসই এমন দশা থাকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরের গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

দীর্ঘদিন ধরে এমন অবস্থায় চলছে স্কুলের পাঠদান। সামনে বর্ষা মৌসুমে এ দশা আরও প্রকট হবে ভেবে চিন্তিত স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। ঠিক সেই সময়ে মাঠের সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে নিজে থেকেই এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। স্কুলটির জলাবদ্ধ মাঠ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি।
 
বুধবার (১ এপ্রিল) বিকালে স্কুলে আকস্মিক পরিদর্শনে এসে তিনি এমন আশ্বাস দেন। 

তবে এর আগের রাতেই স্কুলের মাঠে তার নির্দেশে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে।

পরিদর্শন শেষে মামুন মাহমুদ বলেন, ‘‘পত্রিকায় স্কুলটিকে নিয়ে একটি প্রতিবেদন দেখে বেশ কষ্ট লাগে। তখনই নিজে থেকে সিদ্ধান্ত নিই স্কুলের মাঠ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করব। মঙ্গলবার (৩১ মার্চ) রাতেই মাঠে বালু ফেলে সাময়িক সমাধান করা হয়েছে। স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে কথা বলেছি। এর স্থায়ী সমাধানে জেলা পরিষদ পাশে থাকবে।’’

স্কুলের প্রধান শিক্ষিকা নূর জাহান আক্তার শীলা জেলা পরিষদের প্রশাসকের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘‘দীর্ঘদিনের সমস্যাটির সমাধান হচ্ছে। এতে স্কুলের সাড়ে পাঁচশত শিক্ষার্থী উপকৃত হবে।’’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন—ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান, নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  স্কুল    মাঠ   সংস্কার    জেলা পরিষদ    প্রশাসক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close