রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
দেশজুড়ে
কুলাউড়ায় পানিতে খেলতে গিয়ে তিন শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:২২ পিএম আপডেট: ০১.০৪.২০২৬ ৯:২৬ পিএম
পানিতে ডুবে নিহত তিন শিশু

পানিতে ডুবে নিহত তিন শিশু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ফসলের মাঠে জমে থাকা পানিতে খেলতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত তিন শিশুর পরিবারে শোকের মাতম চলছে। 

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফুটিকগুলি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন ফটিকগুলি গ্রামের আশিক আলীর ছেলে আতাউর রহমান ইমাদ (৮), সাহেব আলীর ছেলে লাবিউর রহমান লাবিব (৭) ও দিঘলকান্দি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল আহমদ।

স্থানীয় বাসিন্দা সাহেল আহমদ বলেন, ‘‘বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে পাঁচ শিশু একসঙ্গে খেলাধুলা করছিলো। খেলতে খেলতে ইমাদ, লাবিব ও জিসান অসাবধানতাবশত পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রত উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।’’

জানা গেছে, নিহত তিনজনের মধ্যে জিসান ও ইমাদ মাদরাসার শিক্ষার্থী এবং লাবিব স্কুল শিক্ষার্থী।
 
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হচ্ছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া    শিশু    মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close