বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      
জাতীয়
ভোগাই নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি সংসদে
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:৩৪ পিএম
এমপি ফাহিম চৌধুরী

এমপি ফাহিম চৌধুরী

মহান জাতীয় সংসদে প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ ফাহিম চৌধুরী।

বক্তব্যে তিনি নালিতাবাড়ী উপজেলা দিয়ে বয়ে যাওয়া ভোগাই নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে পানিসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 

সংসদে ফাহিম চৌধুরী বলেন, ‘‘নদী ভাঙনের কারণে এলাকার সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। ভোগাই নদীর তীব্র ভাঙনে প্রতিনিয়ত বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়ছে। অনেক পরিবার ইতোমধ্যে তাদের ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।’’
 
তিনি আরও বলেন, ‘‘এ সমস্যা সমাধানে দ্রুত স্থায়ী ও টেকসই প্রকল্প গ্রহণ করা জরুরি। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভোগাই    নদী    ভাঙন    নালিতাবাড়ী    সংসদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close