শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      
দেশজুড়ে
সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:২৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (ছদ্মনাম) ধর্ষণের চেষ্টায় মুখ চেপে পাহাড়ে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী এক যুবককে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

বুধবার (১ এপ্রিল) উপজেলার ভাটিয়ারীর পূর্ব হাসনাবাদ গোয়ালিনী ফ্যাক্টরি সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।

আটক যুবক একই এলাকার নাছিরের ছেলে নাজিম (২৪)।
 
স্কুলছাত্রীর পিতা আল আমীন শেখ বলেন, ‘‘আমি আর আমার স্ত্রী দৈনিক মজুরিতে কাজ করি। কাজের সন্ধানে বাইরে গেলে বাড়িতে আমার মেয়ে পানির জন্য ঘরের বাইরে আসে। তখন নাজিম নামের ওই ছেলেটি মেয়ের মুখ চেপে ধরে কোলে তুলে পাহাড়ের ওপর নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিবেশীরা এটি দেখে ফেলে এবং ছেলেটিকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে আমি বাসায় পৌঁছে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে নাজিমকে আটক করে থানায় নিয়ে যায়।’’

প্রতিবেশী আলতাফ বলেন, ‘‘মেয়েটির মা-বাবা কেউ বাড়িতে ছিল না। তার একটি ছোট ভাই ছিল। নাজিম প্রথমে তাদের কাছে পানি চায়। পানি খাওয়ার পর ছোট ভাইকে বলে, ‘তোমার আব্বু তোমাকে ডাকছে’। ছোট ভাই বাবার খোঁজে চলে গেলে খালি বাসায় মেয়েটিকে জড়িয়ে ধরে নাজিম। পরে মুখ চেপে কাঁধে তুলে নিয়ে পাহাড়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় এক বৃদ্ধা নারী চিৎকার দিলে সবাই জড়ো হয়। আমাদের আসতে দেখে মেয়েটিকে ফেলে সে পাহাড়ের দিকে দৌড়ে পালায়। এ সময় তার হাতে একটি লোহার রড ছিল। পরে আমরা ধাওয়া করে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করি। এই ছেলেসহ কয়েকজন মিলে এলাকায় নিয়মিত বিভিন্ন অপরাধ করে।’’

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, ‘‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আমরা এটি গুরুত্বের সাথে দেখছি। ওসির সাথে কথা বলে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সীতাকুণ্ড    ছাত্রী    ধর্ষণ    ভাটিয়ারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close