শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ পিএম
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
এ সময় হাইকমিশনার স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে চলমান বিশ্ব সংকট, দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মত বিনিময় করা হয়।
  
সাক্ষাৎকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ ও সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  স্পিকার    পাকিস্তান    হাইকমিশন    সংসদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close