সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
জাতীয়
আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর লিখিত বিশেষ বার্তা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উদ্দেশে এক গুরুত্বপূর্ণ লিখিত বার্তা প্রেরণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বার্তায় দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গভীর গুরুত্ব আরোপ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত এক বৈঠকে, সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পাঠানো বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে গঠনমূলক মতবিনিময় হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। এর প্রেক্ষিতে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশকে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, ‘দুই দেশের জনগণের কল্যাণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আমিরাত   প্রধানমন্ত্রী   বিশেষ বার্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close