সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নিমসার বাজারে মাইকিং-নোটিশের পরও হয়নি উচ্ছেদ, সওজের পিছু হটা নিয়ে প্রশ্ন
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে অভিযান থেকে সরে দাঁড়িয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), যা নিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও ক্ষোভ।

বুধবার (১ এপ্রিল) নির্ধারিত এই উচ্ছেদ অভিযানের আগে গণবিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিংয়ের মাধ্যমে দখলদারদের সতর্ক করা হলেও শেষ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়নি। এতে করে সওজের ভূমিকা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

সরেজমিনে নিমসার বাজার এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অসংখ্য অবৈধ স্থাপনা এখনো বহাল রয়েছে। স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা এসব দোকানঘর থেকে প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করছে।

বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে অবস্থিত এই পাইকারি বাজারে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের ভিড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক চালক উল্টো পথে গাড়ি চালানো ও সড়কে মালামাল ওঠানামা করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে।

বুধবার সকালে, স্থগিত হওয়া অভিযানের আগেই ওই এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন জহিরুল ইসলাম ও সোহেল রানা।

এ বিষয়ে সওজ কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, জনবল সংকটের কারণে অভিযান চালানো সম্ভব হয়নি। তবে শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতেও একই ধরনের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ফলে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান স্থগিত হওয়ায় স্থানীয়দের মধ্যে অবিশ্বাস বাড়ছে।

এদিকে মো. তানভীর হোসেন বলেন, ‘এ বিষয়ে তাকে অবহিত করা হয়নি। জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করা হবে।’

স্থানীয়দের অভিযোগ, অবৈধ দখলদারদের একটি প্রভাবশালী চক্র উচ্ছেদ ঠেকাতে তৎপর রয়েছে। বারবার ঘোষণা দিয়েও অভিযান না হওয়ায় সওজের কার্যক্রম নিয়ে জনমনে তৈরি হয়েছে গভীর সংশয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close