রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গলাচিপায় জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় প্রায় ১২ একর ৭০ শতাংশ জমি জবরদখল, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ফরমান মৃধার ওয়ারিশরা।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ফরমান মৃধার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ওয়ারিশদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রতনদী তালতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম প্রিন্স। তিনি অভিযোগ করেন, তাদের পূর্বপুরুষদের মালিকানাধীন জমি বিভিন্ন কৌশলে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে পরবর্তীতে অবৈধভাবে বন্দোবস্ত নেওয়া হয়।

অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৯৮৮ সালে বন্দোবস্ত বাতিল করলেও অভিযুক্ত পক্ষ দীর্ঘদিন ধরে ভুয়া রায়ের দোহাই দিয়ে জমি দখল করে রেখেছে। 

স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির ঘটনাও ঘটছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

ওয়ারিশদের অভিযোগ, ২০১৮ সাল থেকে জমির বৈধ কাগজপত্র সংগ্রহের পর ২০২৫ সালে মালিকানা নিশ্চিত হলে দখল বুঝে নিতে গেলে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় কয়েকজনকে কারাভোগও করতে হয়েছে।

ভুক্তভোগীরা এসব মামলা প্রত্যাহার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত মালিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, মো. শানু হাং, ফোরকান হাং, শাহাদাত হাং, ইব্রাহিম হাং, ফাহিম হাং আলাউদ্দিন হাং, জসিম হাং, ফারুক হা, সাকিব হাওলাদারসহ ফরমান মৃধার ওয়ারিশগণ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close