শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
কুমিল্লায় হোটেলের দেয়াল ধসে ক্যাশিয়ারের মৃত্যু
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লায় হোটেলের দেয়াল ধসে আব্দুস সামাদ (৬৫) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে দেবিদ্বার-চান্দিনা সীমান্তবর্তী বাগুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলা শাকতলা গ্রামের মৃত্যু আবুল বারেকের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। 

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।’

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাগুর বাজারে একটি খাবার হোটেলের ক্যাশ টেবিলে বসে ছিলেন আব্দুস সামাদ। হঠাৎ পেছনের দেয়ালটি ধসে পড়ে তার ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। 

পরবর্তীতে ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close