সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান শুরু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারের নির্দেশনায় সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়। 

অভিযান চলাকালে বিভিন্ন সড়ক, ড্রেন, অফিস প্রাঙ্গণ এবং আশপাশের এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।’

তিনি জানান, পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ-জীবাণুর সংক্রমণ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তাই শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সকলকে এ কার্যক্রমে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, ‘প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে নিজ নিজ প্রাঙ্গণ পরিষ্কার রাখতে হবে এবং বাসাবাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং এর আওতা ধীরে ধীরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্প্রসারণ করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close