সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
চুয়াডাঙ্গায় বিস্তৃত হচ্ছে তুলা চাষ, উৎপাদন ছাড়াবে ১০৫ কোটি টাকা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় অর্থকরী ফসল হিসেবে তুলার আবাদ দিন দিন বিস্তৃত হচ্ছে। চলতি মৌসুমে জেলার চারটি উপজেলায় ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অনুকূল আবহাওয়া এবং রোগবালাইহীন মৌসুমের কারণে তুলার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

জেলা তুলা উন্নয়ন দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ১২ হাজার মেট্রিক টন তুলা উৎপাদিত হবে। যার বাজারমূল্য ১০৫ কোটি টাকারও বেশি। ফলে স্থানীয় কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

প্রতি বছর নভেম্বরের শুরুতে জেলায় তুলা আবাদ শুরু হয়। প্রতি বিঘায় উৎপাদন খরচ ১২–১৫ হাজার টাকার মধ্যে থাকলেও ফলন পাওয়া যায় ১৪–১৬ মণ। বাজারদর বিঘাপ্রতি ৫৩–৬১ হাজার টাকা হওয়ায় কৃষকদের লাভজনক আয়ের একটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠছে তুলা। তুলার স্বল্প সময়ে ফসল উত্তোলন, কম খরচ এবং নিশ্চিত লাভ কৃষকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে। এতে দেশের তুলা আমদানিনির্ভরতা কমাবে বলেও মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কৃষকদের দাবি, মাঠজুড়ে তুলা গাছের বৃদ্ধি এবং ফুলের পরিমাণ এবার স্বাভাবিকের তুলনায় বেশি। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ বলেন, ‘জেলায় আবাদযোগ্য জমির পরিমাণ ৯৪ হাজার ২২০ হেক্টর। এর মধ্যে ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে তুলা আবাদ হয়েছে। উৎপাদিত তুলার বাজারমূল্য দাঁড়াবে ১০৫ কোটি টাকারও বেশি বলে আমাদের ধারণা। চুয়াডাঙ্গার তুলা উৎপাদনে এ ধারাবাহিক সাফল্য কৃষকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং শিল্পায়নের সম্ভাবনাকেও আরও এগিয়ে নিয়ে যাবে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   তুলা চাষ   উৎপাদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close