রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
ইবি শিক্ষিকা রুনা হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:২৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেটে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই আন্দোলনকারীরা মজমপুর রেলগেটে জড়ো হন। এ সময় তারা রেলগেট অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে তারা ট্রাফিক পুলিশ অফিসের সামনে সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ঘটনার প্রায় এক মাস পার হলেও এখনো মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি, যা চরম উদ্বেগজনক। দ্রুত সকল আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

কর্মসূচির শেষ পর্যায়ে বিক্ষোভকারীরা কুষ্টিয়ার পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ অফিস কক্ষে খুন হন শিক্ষিকা আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, হত্যাকাণ্ডের পর তিনি আত্মহত্যার চেষ্টা চালান।

ঘটনার পরদিন নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ফজলুর রহমানসহ সহকারী অধ্যাপক হাবিবুর রহমান শ্যামসুন্দর সরকার এবং বিভাগের সাবেক সহকারী রেজিস্টার বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে আসামি করে মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত ফজলুর রহমান ছাড়া অন্য কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close