শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদানের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পপুলার মেডিকেল সার্ভিসেস ও মিতু ক্লিনিককে এই শাস্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শহরের নবাব সলিমুল্লাহ রোড ও আমলাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। 
  
জেলা প্রশাসন জানায়, লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, অতিরিক্ত মূল্যে সেবা গ্রহণ এবং পর্যাপ্ত ডাক্তার ও টেকনিশিয়ান ছাড়াই ঝুঁকিপূর্ণ কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানগুলো। এসব অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় পৃথকভাবে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
   
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘‘জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে ও স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভ্রাম্যমাণ আদালত    ডায়াগনস্টিক সেন্টার    জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close