শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
জাতীয়
খাল ও নদী খননে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে উঠবে : উপদেষ্টা ইসমাইল
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কৃষিতে যে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন, সে পথ অনুসরণ করে তার উত্তরসুরী প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিতে বিপ্লব আনতে খাল খনন কর্মসূচি চালু করেছেন।’

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত শরীফাবাদ ফকির বাড়ী হতে কুমার নদী পর্যন্ত খাল এবং রশিবপুরা হতে মকরমপট্টি পর্যন্ত খালের পুনঃখনন কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, ‘শহিদ জিয়া কৃষিতে অগ্রগতি ও সবুজ বিপ্লব ঘটাতে যে কর্মসূচি নিয়েছিলেন, তার সফলতা পেয়েছিলেন। খাল ও নদী খননের মাধ্যমে পানির অবাধ প্রবাহ সৃষ্টি হলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে উঠবে।’

বিশেষ অতিথির বক্তব্যে অনুষ্ঠানে ফরিদপুর -৪ আসনের সাংসদ শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘নির্বাচনের তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন শুরু করেছেন। মাত্র এক মাসের মধ্যেদেশ ব্যাপী একযোগে খাল খনন কর্মসূচি শুরু করেছে। সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। আগামী এপ্রিল মাসের মধ্যে কৃষি কার্ড কৃষকদের মাঝে পৌঁছে যাবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে ও সাদরুল আলম সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, উপজেলা  বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সী প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খাল   নদী খনন   দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন   উপদেষ্টা ইসমাইল   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close