শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলায় আক্রান্ত চার শিশু
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে হানা দিয়েছে সংক্রামক ব্যাধি হাম ও রুবেলা। জেলার সদর, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার চার শিশু শনাক্ত হয়েছে আক্রান্তের তালিকায়। এদের মধ্যে হামে আক্রান্ত দুই শিশু ও রুবেলা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিশু চিকিৎসাধীন রয়েছেন। এতে উদ্বেগ বাড়ার সাথে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে অপরদিকে সতর্ক অবস্থানে রয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে মাঠ পর্যায়ে সংক্রমণের খবর মিললেও কেন্দ্রীয় গুদামে টিকার মজুত শূন্য বলে জানা গেছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হামে আক্রান্ত শিশুদের জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। 

অন্যদিকে রুবেলা তুলনামূলক কম গুরুতর। তবে শিশু ও গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ। সময়মতো চিকিৎসা না নিলে নিউমোনিয়া, ডায়রিয়া কিংবা অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। টিকাদানে অনীহা বা অসম্পূর্ণ হওয়ায় সংক্রমণ বাড়তে পারে। এছাড়াও সংক্রমন এড়াতে আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) তথ্যমতে, ২০২০ সালের পর বড় কোনো জাতীয় ক্যাম্পেইন না হওয়ায় এবং নিয়মিত সরবরাহে ঘাটতি থাকায় এই সংকট তৈরি হয়েছে। 

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.ফিরোজ জামান জুয়েল বলেন, ‘হাম মোকাবেলায় হাসপাতালে চার শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট করা হয়েছে। দুইজন শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তারা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।’

ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা আনিছুর রহমান বলেন, ‘আক্রান্ত শিশুরা তত্বাবধানে রয়েছে। হামের পরীক্ষার জন্য ৬ জন শিশুর স্যাম্পল পাঠিয়েছিলাম। দুইজন আক্রান্ত হয়েছে হামে এবং রুবেলায় আরও দুইজন শিশু আক্রান্ত হয়েছে। এ ঘটনার পরপরই আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে নতুন করে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।’

উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   হাম   রুবেলা   আক্রান্ত শিশু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close