রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নোয়াখালীতে চোরাই তেলসহ আটক দুই, ব্যবসায়ীকে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৩০ লিটার চোরাই ডিজেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। একইসাথে ২৫০-৩০০ টাকা করে অকটেন বিক্রি অপরাধে শাহীন নামের ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) বিকালে ও রাতে উপজেলার পৃথক স্থানে এ অভিযান চালানো হয়। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো. রাসেল (২২) ও ফরাজি গ্রামের আজহার আহম্মদের ছেলে মো. জাফর (৩৫)।

পুলিশ জানায়, দেশের চলমান পরিস্থিতিতে তেলের মজুদ ঠেকাতে হাতিয়ার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ বিঘা গ্রামের নবীর ভূঁইয়া স’মিলের উত্তর পাশের সড়ক থেকে ৪ ড্রাম ৭৬০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। পরে এমপির পোল এলাকা থেকে আরও ৩ ড্রাম ৫৭০ লিটার ডিজেল উদ্ধার করে পুলিশ। ওই সময় চোরাই ডিজেল সংরক্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে হাতিয়া পুরাতন বাজারে প্রতি লিটার অকটেন ২৫০-৩০০ টাকা করে বিক্রি অপরাধে শাহীন নামের একজন ব্যবসায়ীকে আটকের পর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   চোরাই তেল   আটক   ব্যবসায়ীকে জরিমানা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close