শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট, যুবকের কারাদণ্ড
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় মাদকের টাকার জন্য গর্ভধারিণী মাকে মারধর ও বসতবাড়িতে ভাঙচুর করার অপরাধে মোহাম্মদ মিন্টু (৩৬) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত থেকে এই কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মিন্টু শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকার মৃত ময়দান আলীর ছেলে। 

জানা যায়, অভিযুক্ত মিন্টু দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। মাদকের টাকার জন্য সে প্রায়ই তার বৃদ্ধা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালাত। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার মাদকের টাকার দাবিতে সে তার মাকে মারধর করে ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মিন্টুকে আটক করেন। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মাদক সেবন ও পরিবারের সদস্যদের লাঞ্ছিত করার দায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ‘‘সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে ও পারিবারিক সহিংসতা রোধে এ ধরনের অভিযান চলবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুর    মাদক    মা   যুবক    কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close