সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
রায়পুরে ঝুঁকিপূর্ণ স্কুল ভবনের ছাদ ধসে তিন শিক্ষার্থী আহত
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেবীপুর গ্রামে অবস্থিত জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলাকালে ছাদ ধসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শ্রেণিকক্ষে এই দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো সাদিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বণিক। তারা সবাই ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। 

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় সেখানেই পাঠদান চালিয়ে আসছিল কর্তৃপক্ষ। আজ দুপুরে ক্লাস চলাকালীন হঠাৎ ছাদের পলেস্তারা ও কংক্রিটের একাংশ খসে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভবনটি যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তা স্থানীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আমরা একাধিকবার লিখিতভাবে জানিয়েছি। কিন্তু বারবার জানানোর পরও এখন পর্যন্ত কোনো কার্যকর সহযোগিতা বা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। পাঠদানের বিকল্প জায়গা না থাকায় বাধ্য হয়েই আমাদের এই ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নিতে হচ্ছে।’

এ বিষয়ে রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ থাকার বিষয়টি আমাদের নলেজে ছিল এবং আমরাও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে প্রয়োজনীয় বরাদ্দ না আসায় আমরা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারিনি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রায়পুর   ঝুঁকিপূর্ণ স্কুল   ভবনের ছাদ ধস   শিক্ষার্থী আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close