শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লালমোহনে ৫০ বছরের পুরনো পথ বন্ধ, অবরুদ্ধ চার পরিবার
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পেস্কার হাওলা এলাকায় চলাচলের একমাত্র দীর্ঘদিনের পুরনো পথটি গায়ের জোরে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চারটি পরিবারের প্রায় ৩০ জন সদস্য নিজ বাড়ি থেকে বের হতে পারছেন না। ফলে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় বাসিন্দা উসমান গনির স্ত্রী রুনা বেগম জানান, রফিক মিয়াদের বাড়ির এই রাস্তাটি তারা দীর্ঘ ৫০ বছর যাবত যাতায়াতের জন্য ব্যবহার করে আসছেন। এটিই ছিল তাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ। কিন্তু কোনো কারণ ছাড়াই মৃত সামছুল হকের ছেলে সেলিম মিয়া গায়ের জোরে এই রাস্তাটি বন্ধ করে দিয়েছেন।

তিনি আরও জানান, রাস্তাটি খুলে দেওয়ার জন্য স্থানীয়ভাবে একাধিকবার বিচার-সালিশ বসানো হয়েছে। কিন্তু সেলিম কোনো ফয়সালা বা নিয়মনীতির তোয়াক্কা না করে রাস্তাটি বন্ধ করে রেখেছেন। প্রভাবশালী ও গায়ের জোরে তিনি কারও কথা মানছেন না। বর্তমানে রাস্তাটি বন্ধ থাকায় নারী, শিশু ও বৃদ্ধসহ চারটি পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় আছেন। দৈনন্দিন কাজ এমনকি জরুরি প্রয়োজনেও তারা বাড়ি থেকে বের হতে পারছেন না।

রুনা বেগম বলেন, ‘‘আমাদের ঘর থেকে বের হওয়া এখন কষ্টের হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’’

এই বিষয়ে অভিযুক্ত সেলিমের স্ত্রী বলেন, ‘‘এটা আমাদের জমি। দীর্ঘদিন পরে মাপে পেয়েছি, তাই বেড়া দিয়েছি। আমার জায়গা দিয়ে কাউকে হাঁটতে দেব না।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  লালমোহন    অবরুদ্ধ    পরিবার    পথ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close