রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রাজবাড়ীতে মাদক সেবনের দা‌য়ে স্বামী-স্ত্রী‌কে জেল ও জ‌রিমানা
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি‌ উপজেলায় পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত‌কে অস‌হযো‌গিতা ও মাদক সেব‌নের দা‌য়ে স্বামী-স্ত্রীসহ তিনজ‌ন জেল-জ‌রিমানা করা হ‌য়েছে। স্বামী-স্ত্রী উভয়‌কে এক বছ‌র ক‌রে জেল ও দুই লক্ষ টাকা অর্থদন্ড অনাদা‌য়ে তিন মাস এবং অপর একজন‌কে ১৫ দি‌নের জেল ও এক হাজার টাকা অর্থদন্ডসহ ১০ দি‌নের কারাদন্ড দেওয়া হয়।

বৃহস্প‌তিবার (২ এপ্রিল) বিকাল ৩টার দি‌কে বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) এহসানুল হক শিপন এ তথ্য জানান।

দন্ডপ্রাপ্তরা হ‌লেন রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দির বহরপু‌রের হানেফ মন্ডলের ছে‌লে মো. রিপন মন্ডল (৩২), তার স্ত্রী লাভলী আক্তার (৩২) ও পুরানচরের আলাল মন্ডলের ছে‌লে তুষার মন্ডল (২৩)।

জানা‌ গে‌ছে, আজ বেলা সা‌ড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বা‌লিয়াকা‌ন্দির বহরপু‌রের বি‌ভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৭ পিস ইয়াবা, এক পোটলা গাঁজাসহ বিভিন্ন সেবন সামগ্রীসহ তিনজন মাদক সেবীকে আটক করা হয়। পরবর্তী‌ ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্যমে মাদক সেবন ও আদালত‌কে অসহ‌যো‌গিতা করার দা‌য়ে মো. রিপন মন্ডল ও তার স্ত্রী লাভলী আক্তারকে ১ বছর কারাদণ্ড ও দুই লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদন্ড এবং তুষার মন্ডলকে ১৫ দিন কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিন কারাদন্ড দেওয়া হয়।

এহসানুল হক শিপন বলেন, ‘দন্ডপ্রাপ্ত রিপন মন্ডল ও তার স্ত্রী লাভলী আক্তার এলাকার প্রসিদ্ধ মাদক ব্যবসায়ী ও সেবনকারী।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   মাদক সেবন   স্বামী-স্ত্রী‌   জেল   জ‌রিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close