শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ভূমিহীন ভাইরাল তাজুর পাশে নাগেশ্বরী উপজেলা প্রশাসন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম আপডেট: ০২.০৪.২০২৬ ৭:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম ওরফে তাজুর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। 

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাজুকে নগদ অর্থ প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ।

এছাড়াও ভূমিহীন অসহায় তাজুকে বাসযোগ্য খাস জমি ও কৃষি জমি দেওয়ার ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার। পরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু’র পক্ষ থেকেও তাকে ঘর করার জন্য টিন ও নগদ অর্থ প্রদান করা হয়। 

এসব অনুদান পেয়ে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তাজু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক, প্রেস ক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তফা, কবিরুল ইসলাম প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভূমিহীন    ভাইরাল    তাজু    নাগেশ্বরী    উপজেলা    প্রশাসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close