সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ পাম্পের মোটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রীনা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুত্বর আহত হয়েছেন স্বামী আবু কাশেম (৪৫)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

আহত আবু কাশেম ওই এলাকার আব্দুল গণির ছেলে। তার স্ত্রী নিহত রীনা বেগম তিন সন্তানের জননী।
 
স্থানীয়রা জানান, বিকালে নিজ বাড়ির পাশে ফসলের ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ মোটর চালু করতে যান রীতা বেগম। এ সময় মোটরের তারে লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হোন। স্ত্রীকে ছটফট করতে দেখে স্বামী আবু কাশেম তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হোন। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাদিয়া রীনা বেগমকে মৃত ঘোষণা করেন। আবুল কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া বলেন, ‘‘বিদ্যুৎস্পৃষ্ট দুইজন আমাদের এখানে চিকিৎসা নিতে আসেন। পৌঁছার আগেই রিনা নামে একজনের মৃত্যু হয়েছে। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে স্থানান্তর করা হয়েছে।’’

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাঁখের আহমেদ বলেন, ‘‘বিদ্যুৎস্পৃষ্ট এক গৃহবধূর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ    বিদ্যুৎস্পৃষ্ট    গৃহবধূ    মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close