সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
কালীগঞ্জে স্কুল শিক্ষক আহসান হাবীবের রাজকীয় বিদায়
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:১৯ পিএম আপডেট: ০২.০৪.২০২৬ ৮:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফুলে ফুলে সাজানো একটি মাইক্রোবাস। তার সামনে ও পেছনে কয়েকশ মোটরসাইকেলের বিশাল বহর। অনেকটা ভিআইপি প্রটোকলের মতো করে প্রিয় শিক্ষককে শেষ কর্মস্থল থেকে বাড়িতে পৌঁছে দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষক আহসান হাবীব বুলুর বিদায়বেলায় এমন এক বিরল দৃশ্যের সাক্ষী হলেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার মধ্য গোপালরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীব বুলুর অবসরজনিত বিদায় উপলক্ষে এই ব্যতিক্রমী সংবর্ধনার আয়োজন করা হয়। 

স্থানীয়রা জানান, একজন সাধারণ স্কুল শিক্ষকের বিদায়ে এমন রাজকীয় আয়োজন এই এলাকায় এর আগে কখনো দেখা যায়নি। শিক্ষার্থীদের এমন কৃতজ্ঞতাবোধ পুরো উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিদায় শেষে বিশাল মোটরসাইকেল বহরটি শিক্ষক আহসান হাবীব বুলুকে তার নিজ বাসভবনে পৌঁছে দেয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ হাত নেড়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান।

এ সময় শিক্ষক আহসান হাবীব বুলু আবেগে আপ্লুত হয়ে পড়েন। 

তিনি বলেন, ‘‘শিক্ষক হিসেবে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আমি আজ গর্বিত যে আমার শিক্ষার্থীরা আমাকে এত সম্মান দিয়েছে। তাদের এই ভালোবাসা আমার বাকি জীবনের শ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকবে।’’

বিদায়বেলায় প্রিয় সহকর্মীর এমন সম্মান দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিরা বেগম ডলি। 

তিনি বলেন, ‘‘আহসান হাবীব বুলু স্যার কেবল এই বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের সবার আস্থার একটি নাম। তার সততা ও পেশাদারিত্ব আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার। শিক্ষার্থীরা আজ তাকে যেভাবে সম্মান দিয়ে বিদায় জানাচ্ছে, তা দেখে আমার চোখ ভিজে আসছে। একজন শিক্ষকের জন্য এর চেয়ে বড় সার্থকতা আর কী হতে পারে! আমি তার সুস্থ ও দীর্ঘ অবসর জীবন কামনা করছি।’’

বিদায় আয়োজনে অংশ নেওয়া বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, ‘‘বুলু স্যার আমাদের কাছে শুধু একজন শিক্ষক নন, তিনি একজন অভিভাবক। ছোটবেলায় তিনি যেভাবে আমাদের হাত ধরে বর্ণমালা শিখিয়েছেন, সেই ঋণ শোধ করার সাধ্য আমাদের নেই। স্যারের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতেই আমরা সব বন্ধুরা মিলে এই ছোট আয়োজন করেছি।’’

আরেক শিক্ষার্থী মলি আক্তার বলেন, ‘‘স্যার আমাদের শুধু পাঠ্যবই পড়াতেন না, কীভাবে ভালো মানুষ হতে হয় তা শিখিয়েছেন। আজ স্যার বিদায় নিচ্ছেন ভেবে খারাপ লাগছে, কিন্তু তাকে আমরা রাজকীয় সম্মানে বিদায় দিতে পেরেছি এটাই শান্তি।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কালীগঞ্জ    স্কুল    শিক্ষক    আহসান হাবীব বুলু    রাজকীয় বিদায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close