রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কেশবপুরে তিন পুলিশ সদস্যকে আহত করে আসামি ছিনতাই
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার পল্লীতে আদালতের রায়ে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনরা। আটক করে পুলিশের ফেরার পথে মব সৃষ্টি করে মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে হ্যান্ডক্যাপ পরা আসামিকে ছিনিয়ে নেন তার স্বজনরা।

বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানা যায়, বুধবার রাতে হিজলডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক  কর ‍পুলিশ। হ্যান্ডক্যাপ পরিয়ে ফেরার সময় আসামির ভাই আল আমিন পার্শ্ববর্তী মসজিদের মাইকে পুলিশ তার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে প্রচার করে লোক জোড় করে। আসামির পরিবারের লোকজন ও এলাকাবাসী যৌথভাবে পুলিশের ওপর হামলা করে। এ সময় উপ-পরিদর্শক (এসআই) আসমত আলি, পুলিশ সদস্য শহিদুল ইসলাম ও হাবিবুল্লাকে আহত করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তার স্বজনরা। 

আহতদের মধ্যে মধ্যে দুইজন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগেচিকিৎসা নিয়েছে। হাবিবুল্লাহ চিকিৎসাধীন রয়েছেন।

কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। হিজলডাঙ্গা গ্রামসহ আশপাশ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামিকে আটক করা হয়েছে।’

‘পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর   পুলিশ সদস্য   আহত   আসামি ছিনতাই   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close