শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:৫৫ পিএম
ন্দকার নাসির উদ্দিন

ন্দকার নাসির উদ্দিন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জব্দ করা ঘোড়া গোপনে বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দিন।

জানা যায়, গত ১৭ মার্চ কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়। এ সময় একটি ঘোড়া অসুস্থ হয়ে মারা যায়।

অভিযোগ রয়েছে, গত রোববার (২৯ মার্চ) ভোরে খন্দকার নাসির উদ্দিন গোপনে আটটি ঘোড়া এক ব্যক্তির কাছে বিক্রি করেন। বিষয়টি প্রকাশ্যে আসলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরবর্তী উপজেলা প্রশাসনের নির্দেশে ঘোড়াগুলো উদ্ধার করে এনে সোমবার (৩০ মার্চ) দুপুরে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। ঘটনাটি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় প্রশাসন তা নিরসনে এই পদক্ষেপ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন বলেন, ‘পরবর্তী সব নিয়ম মেনে নিলামের মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জব্দ ঘোড়া   বিক্রির অভিযোগ   কালিয়াকৈর থানার ওসি   প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close