শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মাটিরাঙ্গায় যমুনা অয়েল কোম্পানির পরিবেশককে জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নিয়ম ভেঙে অন্যত্র জ্বালানি তেল বিক্রির দায়ে যমুনা অয়েল কোম্পানির পরিবেশক মেসার্স খোদেজা আক্তার প্রিয়াসী এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান। 

জানা যায়, মাটিরাঙ্গা উপজেলা থেকে অধিক দামে অন্য উপজেলায় জ্বালানি তেল বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় উক্ত পরিবেশকের অনিয়ম প্রমাণিত হওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট পরিবেশককে সতর্ক করে মাহমুদুর রহমান বলেন, ‘‘আগামীতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে বিধি মোতাবেক লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মাটিরাঙ্গা    যমুনা অয়েল কোম্পানি    জরিমানা    জ্বালানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close