রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে আরএস রেকর্ড সংশোধনের দাবিতে ভূমিমন্ত্রী বরাবর স্মারকলিপি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় জমির ‘গেজেট’ সংক্রান্ত জটিলতা নিরসন এবং বন বিভাগের নামে হওয়া ত্রুটিপূর্ণ আরএস (রিভিশন সার্ভে) রেকর্ড সংশোধনের দাবিতে ভূমিমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। 

মঙ্গলবার (৩১ মার্চ) গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সিএস (ক্যাডাস্ট্রাল সার্ভে) ও এসএ (স্টেট অ্যাকুইজিশন) রেকর্ডে জমি ব্যক্তির নামে থাকলেও আরএস রেকর্ডে তা ভুলবশত বন বিভাগ বা কালেক্টরি গেজেটভুক্ত হয়ে গেছে। এই দীর্ঘমেয়াদী সমস্যার কারণে সব শ্রেণির মানুষ চরম ভোগান্তি ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্মারকলিপি প্রদানকারী প্রতিনিধিরা জানান, সিএস ও এসএ রেকর্ডে মালিকানা থাকা সত্ত্বেও আরএস রেকর্ডে একই দাগের পাশের জমি বন বিভাগ বা কালেক্টরি গেজেটের নামে রেকর্ড করা হয়েছে। এর ফলে প্রকৃত মালিকেরা জমি ক্রয়-বিক্রয়, খাজনা প্রদান বা নামজারি (খারিজ) করতে পারছেন না। এতে সাধারণ মানুষ যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শ্রীপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সেলিম মোল্লা এবং শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ।

এ প্রসঙ্গে খোরশেদ আলম বলেন, ‘রেকর্ড সংশোধন না হওয়ায় সাধারণ মানুষ তাদের পৈত্রিক ও ক্রয়কৃত জমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা চাই, দ্রুত এই গেজেট সমস্যা সমাধান করে আরএস রেকর্ড সংশোধন করা হোক।’

‘আমরা যেহেতু দীর্ঘদিন ধরে ভুক্তভোগী তাই আর এস সংশোধন না হওয়া পর্যন্ত আমাদের  শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া নৈতিক অধিকার।’
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   আরএস রেকর্ড   ভূমিমন্ত্রী   স্মারকলিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close