শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর দখল থেকে পাঁচ কোটি টাকার জমি উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় পুরাতন বসুন্ধরা সিনেমা হলের জমি সংলগ্ন জেলা পরিষদের প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে রাজবাড়ী জেলা পরিষদের কর্মকর্তারা সেখানে গিয়ে সাইনবোর্ড স্থাপন করে জমিটি নিজেদের দখলে নিয়েছেন।

জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা মৌজার ১৫৬৫ নম্বর দাগে ৬ শতাংশ ৫৪ লিংক এবং ১৫৬৬ নম্বর দাগে ৫ শতাংশ ১২ লিংকসহ মোট ১১ শতাংশ ৬৬ লিংক জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। 

স্থানীয়দের অভিযোগ, সাবেক রেলমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম তার দায়িত্ব পালনকালে ওই জমির সঙ্গে সংলগ্ন কিছু জমি ক্রয় করে জেলা পরিষদের জমিসহ বাউন্ডারি ওয়াল নির্মাণের মাধ্যমে দখলে নেন।

রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, ‘‘জমিটি বেদখল অবস্থায় ছিল। জেলা পরিষদ সেটি উদ্ধার করে সাইনবোর্ডের মাধ্যমে দখলে নিয়েছে। জেলা পরিষদের আয় বৃদ্ধির লক্ষ্যে উদ্ধারকৃত জমিতে দ্রুত একটি মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এভাবে জেলা পরিষদের সকল অবৈধ দখলে থাকা জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।’’

স্থানীয় হরিতলা মন্দির কমিটির সভাপতি স্বপন সোম বলেন, ‘‘বসুন্ধরা সিনেমা হল কর্তৃপক্ষ পূর্বে জেলা পরিষদের জমি লিজ নিয়ে ব্যবহার করত। পরবর্তীতে ওই জমি সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ক্রয় করে জেলা পরিষদের জমিসহ একত্রে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দখলে রাখেন। তবে জেলা পরিষদ তাদের জমি পুনরুদ্ধার করেছে, যা একটি ইতিবাচক উদ্যোগ।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী    সাবেক রেলমন্ত্রী    জমি    উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close