শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
যশোরে সাড়ে ছয় কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড (হীরক) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় এ অভিযান চালাো হয়। 

আটক ব্যক্তি ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা সুজাউদ্দিন (৫২)। তার কাছ থেকে প্রায় ১৫৫ দশমকি ৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাউদ্দিন জানান, ঢাকা থেকে ডায়মন্ড সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন বলেও জানা গেছে।

পরে পুলিশের উপস্থিতিতে যশোরের ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিনিধি ডায়মন্ডগুলো পরীক্ষা করে প্রাথমিকভাবে সেগুলো আসল ডায়মন্ড হিসেবে শনাক্ত করেন।

বিজিবি জানায়, জব্দকৃত ডায়মন্ডের আনুমানিক মূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি টাকা, ভারতীয় রুপি, মার্কিন ডলার, থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন,
‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ডায়মন্ডসহ সকল ধরনের অবৈধ পণ্য পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।’

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামাল ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যশোর   ডায়মন্ড   ভারতীয় নাগরিক আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close