সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে শৃঙ্খলা ভেঙে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১০:২৮ পিএম আপডেট: ০২.০৪.২০২৬ ১০:৩৩ পিএম
দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের শৃঙ্খলা ভেঙে তেল সংগ্রহ

দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের শৃঙ্খলা ভেঙে তেল সংগ্রহ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তেল সংগ্রহকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের তদারকির ঘাটতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে উপজেলার হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে সরেজমিনে এই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি থাকলেও তা কার্যকরভাবে নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ ছিল না। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার নিজেই লাইনে না দাঁড়িয়ে, লাইনের বিপরীত পাশে কাউন্টারের সামনে অবস্থান নিয়ে তেল সংগ্রহ করেন। যদিও ওই স্থানে প্রবেশে একাধিকবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। একইভাবে কিছু বাইকারও নিয়ম ভেঙে ওই দিক দিয়ে প্রবেশ করায় পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

ফলে দুই পাশ থেকেই অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল প্রবেশ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে তেল সংগ্রহ শেষে অনেক বাইকারকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়।

ভুক্তভোগীরা জানান, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও স্বস্তি মিলছে না। শৃঙ্খলার অভাবে প্রতিদিনই পরিস্থিতি জটিল হয়ে উঠছে।
     
এ বিষয়ে ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, ‘‘আমি শ্রীবরদী থেকে আসার পর আমার গাড়িতে তেল না থাকায় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেছি। বিষয়টি নিয়ে ভিন্নভাবে প্রচার করা হয়েছে। পাম্পে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি। লাইন সংক্রান্ত সমস্যা ওসি এসে সমাধান করেছেন।’’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ‘‘সংশ্লিষ্ট কর্মকর্তাকে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সতর্ক করা হয়েছে। তিনি ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর আশ্বাস দিয়েছেন।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী    ট্যাগ অফিসার    জ্বালানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close